নিজস্ব সংবাদদাতা, আনাড়া, বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ঃ

লোকগানের সুরে যাত্রীদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিল আনাড়া রেল পুলিশ। আনাড়া আরপিএফ থানা সূত্রে খবর, ও সি এ. কে. গরাইয়ের নেতৃত্বে এদিন রেল পুলিশের একটি দল আনাড়া স্টেশনের প্ল্যাটফর্ম ও যাতায়াতকারী বেশ কয়েকটি ট্রেনে “জন জাগরণ” নামে সচেতনতা প্রচার চালায়। যার মাধ্যমে একদিকে যেমন রেলের নিয়মের বার্তা দেওয়া হয়, অন্যদিকে তেমনি যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়েও বার্তা দেওয়া হয় লোকগানের সুরে। মূলত, নিজস্ব বৈধ টিকিটে ও বৈধ পরিচয় পত্র নিয়ে যাতায়াত করা, মহিলা কোচে বা বিশেষভাবে সক্ষম ব্যাক্তিদের সীট দখল করে যাতায়াত না করা, চলন্ত ট্রেনে ওঠা নামা না করা, সন্দেহ জনক কোন বস্তু দেখলে নিরাপত্তা কর্মীদের খবর দেওয়া, যেকোন ধরনের সুরক্ষা বিষয়ে ১৩৯ নম্বরে ফোন করে সাহায্য নেওয়া ইত্যাদি বিবিধ বিষয়ে লোকগানের সুরে যাত্রীদের সচেতনতার বার্তা দেওয়া হয়। আনাড়া রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার প্রায় ৬৫০ জন যাত্রীর কাছে এই সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page