নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০২৩ঃ

দিদির সুরক্ষা কবচ কর্মসূচির বিষয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করলেন পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথোরিয়া। তিনি বলেন, ১৭০ টি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই এই কর্মসূচি পালন করা হবে। কে কোন দিন কোন এলাকায় যাবেন তা রাজ্য থেকে হবে। এদিনই দিদির দূত হিসাবে যারা জেলাতে কাজ করবেন তাঁদের একটি প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page