নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩:

ধারালো অস্ত্র দিয়ে নিজের স্ত্রীকে খুন করার অপরাধে গ্রেফতার স্বামী। পুঞ্চা থানার দামোদর পুরের ঘটনা।
পুলিশ সুত্রে জানাযায় স্বামী স্ত্রীর কলহের জেরেই এই খুন করা হয়েছে। মঙ্গলবার রাত্রী নাগাদ পুঞ্চা থানার দামোদরপুর গ্রামে বললাম শবরের সাথে তার স্ত্রী লক্ষী শবরের সাথে বচসা হয়। সেই সময় ধারালো অস্ত্র দিয়ে ঘরের মধ্যেই লক্ষীকে খুন করে। সকালে বিষয়টি জানাজানি হতেই পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে বুধবার ময়না তদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। অভিযুক্ত বললাম শবরকে গ্রেফতার করে। আজ তাকে আদলতে তোলা হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page