নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ঃ
গত ২৩ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ বলরামপুরের রাঙ্গাডি গ্রামের বছর পঞ্চাশের এক প্রৌঢ় অঙ্গদ গরাঁই। পাঁচ দিন ধরে বিভিন্ন জায়গায় খুঁজেও তাঁর পরিবারের লোকজন কোন খোঁজ না পেয়ে অবশেষে বলরামপুর পুলিশের দ্বারস্থ হয়েছেন। জানা গিয়েছে, গত ২৩ তারিখ বাড়ি থেকে বেরিয়ে বাজারে গিয়েছিলেন অঙ্গদ বাবু। কিন্তু তারপর থেকে আর ফিরে আসেন নি। ইতিমধ্যেই নিখোঁজ ওই ব্যক্তির খোঁজে জোর তদন্তে নেমেছে পুলিশ বলে বলরামপুর থানা সূত্রে খবর।
শেয়ার করুন