নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩:

১০০ দিনের বকেয়া মেটানোর দাবিতে বুধবার পুরুলিয়ার জেলাশাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি। সংগঠনের সদস্যরা বলেন, দীর্ঘদিন আগে ১০০ দিনের কাজ করার পর এখনো পর্যন্ত টাকা পাওয়া যায়নি। ওই বকেয়া টাকার দাবিতেই এদিনের কর্মসূচি। এদিন জেলার বিভিন্ন প্রান্তের থেকে মানুষ কর্মসূচিতে সামিল হয়েছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page