নিজস্ব সংবাদদাতা, বান্দোয়ান ও বোরো, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ঃ

আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে শ্রী রামকৃষ্ণ পরমহংসের ১৮৮ তম আবির্ভাব তিথি শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হচ্ছে। বান্দোয়ান থানার কুচিয়া হাইস্কুল ও বোরো থানার অন্তর্গত জারাগোড়ার রামকৃষ্ণ বিবেকানন্দ গ্রামীণ শিক্ষাবিকাশ কেন্দ্রেও এদিন বিশেষ শ্রদ্ধার সঙ্গে ঠাকুরের ১৮৮ তম আবির্ভাব তিথি উদযাপন করা হয়। এদিন কুচিয়া হাইস্কুলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্গা চরণ সিং, জারাগোড়া শিক্ষা বিকাশ কেন্দ্রের সম্পাদক দুর্গাচরণ মাহাত প্রমুখ। অন্যদিকে বেলুড় মঠের আশীর্বাদ ধন্য বোরো থানার অন্তর্গত জারাগোড়ার রামকৃষ্ণ বিবেকানন্দ গ্রামীণ শিক্ষাবিকাশ কেন্দ্রের আজকের অনুষ্ঠানে সংস্থার সম্পাদক দুর্গাচরণ মাহাত ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অধর চন্দ্র মাহাত, বিশিষ্ট ঝুমুর শিল্পী কৃপাসিন্ধু মাহাত প্রমুখ। এদিন দুটি অনুষ্ঠানেই মূলত শ্রী রামকৃষ্ণ দেবের জীবনাদর্শ বিষয়ে আলোচনা, কথামৃত পাঠ ইত্যাদির পাশাপাশি ঝুমুর গানও পরিবেশিত হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page