নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ১ মার্চ ২০২৩ঃ
প্রয়াত পুরুলিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলার রামচন্দ্র হালদার। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ শহরের আমলাপাড়ার নিজস্ব বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে প্রয়াত প্রাক্তন কাউন্সিলরের পারিবারিক সূত্রে খবর। রামচন্দ্র হালদার পুরুলিয়া পৌরসভার অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর (১৯৮১-১৯৮৬) ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। গত প্রায় এক বছর ধরে তিনি বয়স জনিত কিছু শারিরীক সমস্যার কারণে অসুস্থ ছিলেন বলেও জানা গিয়েছে। এদিন (বুধবার) সকালে পুরুলিয়া পৌরসভায় খবর পৌঁছতেই প্রয়াত প্রাক্তন কাউন্সিলারের প্রতি শ্রদ্ধা জানাতে জরুরি পরিষেবা চালু রেখে বাকি সব বিভাগের ছুটির ঘোষণা করে পৌর কর্তৃপক্ষ। পৌরপ্রধান নবেন্দু মাহালি এদিন প্রাক্তন কাউন্সিলারের প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন।
শেয়ার করুন