নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বুধবার, ২২ মার্চ ২০২৩ঃ
পথ চলতি এক মহিলাকে বাঁচাতে গিয়ে বাইক থেকে পড়ে জখম দুই বাইক আরোহী। বুধবার সকাল সাড়ে ১০ টা নাগাদ বলরামপুর-বরাবাজার সড়কের হেতাডি মোড়ের কাছে ঘটনাটি ঘটে। স্থানীয় এক মহিলাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক উল্টে গেলে পড়ে গিয়ে জখম হন ওই দুই বাইক আরোহী বলে জানা গিয়েছে। পরে জখম দুজনকে বাঁশগড় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হয়। জখম দুজন রবি কুমার (৫৫), বাড়ি কালীতলা এলাকায়। অপর জন মাধব গোস্বামীর (৪৮) বাড়ি বরাবাজার থানার তুমড়াশোলে।
শেয়ার করুন