নিজস্ব সংবাদদাতা, আদ্রা, বুধবার, ১ মার্চ ২০২৩ঃ

গতকাল (মঙ্গলবার) আদ্রা সেরশা ময়দানে হয়ে গেল দ্বিতীয় অল ইন্ডিয়া ডি আর এম কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা। গত ১৭ মার্চ থেকে প্রতিযোগিতার শুরু হয়। উদ্যোক্তা ছিল দক্ষিণ-পূর্ব রেলের স্পোর্টস অ্যাসোসিয়েশন। গতকাল দুর্গাপুরের নবারুণ স্পোর্টিং ক্লাব ও বাঁকুড়ার কেসরা ফুটবল কোচিং সেন্টারের মধ্যে ফাইনাল ম্যাচটি খেলা হয়। দুর্গাপুরের নবারুণ স্পোর্টিং ক্লাব ২-০ গোলে জয়লাভ করে বিজয়ীর শিরোপা তুলে নেয়। নবারুণ স্পোর্টিং ক্লাবের সালাউদ্দিনকে ম্যান অফ দ্য ট্যুর্নামেন্ট, রাহুলকে ম্যান অব দ্য ম্যাচ ও আকাশকে সেরা গোলরক্ষকের পুরস্কার তুলে দেওয়া হয়। ট্রফির পাশাপাশি বিজয়ী দলকে ৬০ হাজার ও রানার্স দলকে ৪০ হাজার টাকার নগদ পুরস্কার মূল্যও দেওয়া হয়েছে। ফাইনাল খেলায় মাঠে উপস্থিত ছিলেন আদ্রা ডিভিশনের ডি আর এম মনিষ কুমার সহ ডিভিশনের অন্যান্য পদস্থ আধিকারিকরাও। এই কদিনের ফুটবল প্রতিযোগিতা ঘিরে আদ্রা সহ আশপাশের এলাকার মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

শেয়ার করুন

You cannot copy content of this page