নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ২৯ জুন ২০২২ঃ

একটি বেসরকারি কোম্পানির গুদাম থেকে উধাও হয়ে গেল প্রায় ৫০ বস্তা মাল। গোটা ঘটনার বিবরণ দিয়ে ও সন্দেহভাজনদের নাম সহ ওই গুদামের ম্যানেজার টামনা থানায় অভিযোগ দায়ের করেন।

প্রসঙ্গত, জানা গিয়েছে, টামনা থানার শিমুলিয়াতে একটি বেসরকারি পোলট্রি ফিড (মুরগির খাবার) কোম্পানির গুদাম ঘর রয়েছে। ওই কোম্পানি তাদের বস্তাবন্দী মাল এই গুদামে মজুত করে পুরুলিয়া ও সংলগ্ন বাজারের দৈনন্দিন অর্ডার মত সরবরাহ করে। গুদামের ম্যানেজারের দাবি, প্রতিদিন মাল ঢোকা ও বেরনোর পর একেবারে দিনের শেষে গুদামের স্টক রেজিস্টারে সেদিনের শেষ মদুত মালের হিসেব লেখা হয় এবং প্রকৃতই কত মাল (ফিজিক্যাল স্টক) রয়েছে তার সঙ্গে মেলানো হয়। এভাবেই মেলাতে গিয়ে গত ২৫ তারিখ দেখা যায় ৪৯ বস্তা মাল গুদামে প্রকৃত অর্থে (ফিজিক্যাল স্টক) কম রয়েছে। ম্যানেজারের দাবি, আগেরদিনও ফিজিক্যাল স্টক ঠিকই ছিল। তাই তাঁর আশঙ্কা সেদিনই যাঁরা গুদামের মাল লোডিং আনলোডিং করেছেন, তাঁরাই মাল সরিয়েছেন। এরপরই কয়েকজন সন্দেহভাজনদের নাম সহ টামনা থানায় অভিযোগ দায়ের করেন ওই বেসরকারি কোম্পানির ম্যানেজার। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে টামনা থানার পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page