নিজস্ব সংবাদদাতা, মানবাজার, বুধবার, ২৯ জুন ২০২২ঃ
মানবাজার থানার পিররগোড়িয়ার হাটে এক সবজি বিক্রেতাকে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ জমা পড়ল সোমবার। জানা গিয়েছে, মানবাজার থানার কেলারডির বাসিন্দা আকাশ মন্ডল রবিবার সকালে পিররগোড়িয়ার শিব মন্দির সংলগ্ন হাটে সবজি বিক্রি করতে যান। সারাদিনের বিক্রি বাটার শেষে সন্ধ্যা ৭ টা নাগাদ যখন তিনি তাঁর অবিক্রিত সবজি গুছিয়ে তুলেছিলেন, সেসময় পিররগোড়িয়ার বাসিন্দা সুশীল মন্ডল ও তার ছেলে জয়দেব মন্ডল দুজনে আকাশের ওপর চড়াও হয় ও লোহার রড দিয়ে বেদম প্রহার করতে থাকে। আঘাতে আকাশের রক্তপাত শুরু হলে উপস্থিত অন্যান্য কয়েকজন তাঁকে বাঁচান। এরপর মানবাজার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আহতকে। সেখান থেকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য যেতে হয় আহত আকাশ মন্ডলকে। সোমবার আকাশ মন্ডল মানবাজার থানায় সুশীল মন্ডল ও জয়দেব মন্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
শেয়ার করুন