নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ২৯ জুন ২০২২ঃ

হৃদ রোগে আক্রান্ত হয়ে আই সি ইউ-এ চিকিৎসাধীন তৃণমূল কাউন্সিলর। পুরুলিয়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমীরণ রায় এদিন আচমকাই হৃদ রোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাঁকে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা অসুস্থ কাউন্সিলরকে আই সি ইউ-এ ভর্তি করেন। মাইল্ড স্ট্রোক হয়েছে তাঁর বলে হাসপাতাল ও কাউন্সিলরের পারিবারিক সূত্রে জানা গিয়েছে। এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জানা যায়, তৃণমূল কাউন্সিলর সমীরণ রায় সুস্থ আছেন। কাউন্সিলরের দাদা সুরজিৎ রায় জানিয়েছেন, আপাতত স্টেবল কন্ডিশনে রয়েছেন তিনি।

শেয়ার করুন

You cannot copy content of this page