নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, বৃহস্পতিবার ৩০ জুন ২০২২ঃ

আজ অযোধ্যা পাহাড়ের সিধু-কানু-বীরসা সরকারি শহর গ্রন্থাগারে হুল দিবসের অনুষ্ঠানে সাঁওতালি বিভাগের উদ্বোধন করলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত। এদিন অনুষ্ঠানে সিধু-কানু-বীরসার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় পাহাড়ের সরকারি গ্রন্থাগারে। এরপর ঐতিহাসিক হুল দিবস ও সাঁওতাল বিদ্রোহ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় নিজের বক্তব্য রাখেন বিধায়ক। সিধু-কানু-বীরসা-র অবদান নিয়েও এদিন আলোচনা করেন তিনি। উদ্বোধন করেন গ্রন্থাগারের সাঁওতালি বিভাগেরও। এর আগে অযোধ্যা পাহাড়ের সরকারি গ্রন্থাগারে পৃথক ভাবে সাঁওতালি বিভাগ ছিল না বলে গ্রন্থাগার সূত্রে জানা গিয়েছে। এই বিভাগে এদিন রাখা হয়েছে শ্রীপতি টুডু কর্তৃক ভারতের সংবিধানের সাঁওতালি ভাষা তথা অলচিকি হরফে অনুদিত বইটিও।

শেয়ার করুন

You cannot copy content of this page