নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বুধবার ২৯ জুন ২০২২ঃ

পুরুলিয়া জেলা সাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পরিচালনায় ও খাদ্য সুরক্ষা আধিকারিকের ব্যবস্থাপনায় ব্যাবসায়ীদের জন্য ফুড সেফটি এ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি বা FSSAI রেজিস্ট্রেশন মেলার আয়োজন করা হল। বুধবার এই মেলাটির আয়োজন করা হয় বলরামপুর বাঁশগড় হাঁসপাতালে। জানা গিয়েছে, বলরামপুর ও আড়শা ব্লকে যে সকল খাদ্য ব্যাবসায়ীদের বাৎসরিক লেনদেন ১২ লক্ষ্ টাকার কম সেই সকল ব্যাবসায়ীদের আজ বলরামপুর হাঁসপাতালে লাইসেন্সি হিসেবে রেজিস্ট্রেশনের জন্য ডাকা হয়। পাশাপাশি উপস্থিত খাদ্য ব্যাবসায়ীদের খাবারের সুরক্ষা বিষয়েও বোঝানো হয়। খাবারের সুরক্ষা নিয়ে কোনো ব্যাবসায়ী গাফিলতি করলে ওই ব্যাবসায়ীর বিরুদ্ধে আইনত কড়া ব্যাবস্থা নেওয়া হবে বলেও এদিন সাফ জানিয়ে দেওয়া হয়েছে খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে। এমনকি FSSAI অনুমোদিত লাইসেন্স বা রেজিস্টেশন ছাড়া ব্যবসা করলে ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং ৬ মাস পর্যন্ত কারাদন্ড হতে পারে বলেও দপ্তরের পক্ষ থেকে জানানো হয় এদিন। তাই এদিন লাইসেন্স নিতে একটি করে আবেদনপত্র জমা করেন ব্যবসায়ীরা। ব্যাবসায়ীদের হাতে একটি করে সংশাপত্র এদিন তুলে দিয়েছেন বলরামপুর খাদ্য সুরক্ষা আধিকারিক রবীন্দ্র কুমার।

শেয়ার করুন

You cannot copy content of this page