নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার ২৯ জুন ২০২২ঃ

লধুড়কা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ২৪ ঘন্টা চিকিৎসা পরিষেবার দাবিতে বুধবার প্রায় এক ঘন্টারও বেশি সময় ৬০-এ জাতীয় সড়ক অবরোধ করলেন বাসিন্দারা। বাসিন্দাদের দাবি, লধুড়কা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ওপর এলাকার প্রায় ৪ টি গ্রাম পঞ্চায়েতের মানুষ নির্ভরশীল। আগে ইনডোরের ব্যবস্থাও ছিল। চিকিৎসক তুলে নেওয়াতে তাও বন্ধ হয়েছে। তাই ২৪ ঘন্টা চিকিৎসা পরিষেবা চালু রাখার দাবিতেই এই অবরোধ।

শেয়ার করুন

You cannot copy content of this page