নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার ৩০ জুন ২০২২ঃ

পুরুলিয়া শহরের অলঙ্গিডাঙার দলীয় কার্যালয়ে আজ ঐতিহাসিক হুল দিবস পালন করল সিপিআইএম-এর পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটি। এদিন সকাল ৯ টা নাগাদ দলের কার্যালয়ে সিধু-কানু-র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানান কমিটির সদস্যরা। এরপর ব্রিটিশ বিরোধীতায় সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব ও বীর শহীদ সিধু-কানুর আত্মবলিদান বিষয়ে বক্তব্য রাখেন কমিটির সম্পাদক নিলয় মুখার্জি সহ অন্যান্যরা। এরপরই এদিন শহরে গণসংগ্রহে বের হন সদস্যরা। প্রসঙ্গত গত ২৪ তারিখ থেকে সিপিআইএম-এর গণসংগ্রহ কর্মসূচির এদিনই শেষ দিন। গোটা সপ্তাহ জুড়ে বিভিন্ন ওয়ার্ড কমিটি, এরিয়া কমিটি ও সার্বিকভাবে দলের জেলা কমিটি সংশ্লিষ্ট এলাকায় গণসংগ্রহ ও জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহন করেছে। সিপিআইএম-এর পক্ষে জানা গিয়েছে, সপ্তাহ ব্যাপি এই কর্মসূচির মাধ্যমে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাঁদের বিভিন্ন সমস্যার কথা গুরুত্ব দিয়ে শোনা হয়েছে। এই সমস্ত সমস্যার বিষয়গুলি মাথায় রেখেই ভবিষ্যতে দলের রাজনৈতিক লড়াইয়ের রূপরেখাও তৈরি করা হবে বলে দলীয় সূত্রে খবর।

শেয়ার করুন

You cannot copy content of this page