নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ঃ

বৃহস্পতিবার পুরুলিয়াতে নতুন করে ৮৪ জন করোনা সংক্রমণের শিকার হয়েছেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। জানা গিয়েছে, ওইদিন মোট ৫২৪ জনের করোনা পরীক্ষা (আরটিপিসিআর এবং আরএটি) করা হয় পুরুলিয়ায়। যার মধ্যে ৮৪ জনের দেহে (১৬.২২ শতাংশ) সংক্রমণ পজিটিভ পাওয়া গিয়েছে। এনিয়ে বৃহস্পতিবার পর্যন্ত পুরুলিয়াতে মোট অ্যাক্টিভ করোনা পজিটিভ দাঁড়িয়েছে ৩১১ জন বলেও স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page