নিজস্ব সংবাদদাতা, বোরো, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ঃ
এক দম্পতির বিরুদ্ধে প্রাণে মারার হুমকির অভিযোগ উঠল বোরো থানায়। জানা গিয়েছে, বোরা থানার অন্তর্গত জাগদা গ্রামের গৃহবধূ সুনিতা কর্মকার বুধবার তাঁকে ও তার বৌমাকে প্রামে মারার হুমকির অভিযোগ দায়ের করেন গ্রামেরই এক দম্পতির বিরুদ্ধে। অভিযোগ, ইলেকট্রিকের তার সরানোকে কেন্দ্র করে বচসার জেরে গ্রামেরই বাসিন্দা নাড়ু কর্মকার ও তার স্ত্রী সনকা কর্মকার সুনিতা দেবী ও তাঁর দুই বৌমাকে প্রথমে সোনাঝুরি লাঠি দিয়ে মারধর করে এবং পরে তাঁদের প্রাণে মারারও হুমকি দেয়।
শেয়ার করুন