নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ঃ
হাই টেনশন বিদ্যুতের খুঁটি থেকে গলায় দড়ির ফাঁস লাগানো এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। আজ সকালে ঘটনাটি ঘটেছে বরাবাজারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম উপেন হাঁসদা। বাড়ি ভাগাবাঁধ পঞ্চায়েতের পাঞ্জনবেড়া গ্রামে। ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিল বলে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে। এদিনই দেহটি উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে ঘটনার সত্যতা খুঁজতে তদন্ত শুরু হয়েছে।
শেয়ার করুন