নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, সোমবার, ৪ জুলাই ২০২২:

আগামী ২১শে জুলাই শহীদ তর্পণে ধর্মতলা চলো সমাবেশের প্রচারে আগামী ৭ই জুলাই বলরামপুর সরাই ময়দানে সভা করতে আসছেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষ। রবিবার তারই পরিপ্রেক্ষিতে সভা স্থল পরিদর্শনে এলেন পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মেঘদূত মাহাতো। তিনি বলরামপুর সরাই ময়দানে চারপাশ ঘুরে সভাস্থল খতিয়ে দেখেন। পাশাপাশি বলরামপুর তৃণমূল যুব কংগ্রেসের কার্যালয়ে যুব সহকর্মীদের নিয়ে একটি বৈঠক করেন। বৈঠক চলাকালীন সেখানে যোগ দেন পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধক্ষ্য হলধর মাহাতো। এই বৈঠকে সভা বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এদিন জেলার যুব সভাপতি ছাড়াও সভাস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন বলরামপুর তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি সুপ্রিয় মুখার্জী, সুমিত পান্ডা, বলরামপুর পঞ্চায়েত উপ প্রধান কবিতা কুমার সহ আরো একনিষ্ঠ তৃণমূলের যুব কর্মীরা।

শেয়ার করুন

You cannot copy content of this page