নিজস্ব সংবাদদাতা, ঝালদা, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ঃ

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় পড়ল একটি পিকআপ ভ্যান। দুর্ঘটনায় আহত হন ওি ভ্যানের ৯ জন যাত্রী বলে জানা গিয়েছে। আজ, শুক্রবার সকাল ৮ টা নাগাদ ঘটনাটি ঘটেছে ঝালদা-বাঘমুন্ডি রাস্তায় কুটিডি গ্রামের অদূরে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পুনদাগ এলাকার শিয়ালগাড়া গ্রাম থেকে যাত্রী বোঝাই ওই পিকআপ ভ্যানটি বিয়ে বাড়ি সেরে ফিরছিল। সকাল ৮ টা নাগাদ কুটিডি গ্রামের কাছে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে রাস্তার ধারের গাছে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি। দুর্ঘটনায় গাড়ির ৯ জন যাত্রী আহত হন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, আহতদের বাড়ি ঝালদা থানার পুতিডি গ্রামে। তাঁদের উদ্ধার করে ঝালদা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৬ জন আহত যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page