নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ঃ

গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্র চালু করা, নলকূপ খনন করে পানীয় জলের ব্যবস্থা করা, গ্রামে ঢোকার রাস্তা সংস্কার ও নির্মাণ সহ একগুচ্ছ দাবি আজ বাঘমুন্ডি বিডিও অফিস অভিযান করলেন ব্লকের সুইসা-তুনতুড়ি পঞ্চায়েতের অন্তর্গত সীমান্তবর্তী আটনা গ্রামের বাসিন্দারা। বাঘমুন্ডি পিপিএসপি অফিস থেকে হাতে তাঁদের দাবির সপক্ষে ব্যানার পোস্টার নিয়ে আটনা গ্রামের শতাধিক গ্রামবাসী এদিন মিছিল করে বাঘমুন্ডি ব্লক অফিস পৌঁছন। দীর্ঘক্ষণ ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এরপর নিজেদের দাবিসনদ পেশ করেন আটনার গ্রামবাসীরা।

শেয়ার করুন

You cannot copy content of this page