নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, শনিবার, ১৬ জুলাই ২০২২ঃ

গতকাল, শুক্রবার, বলরামপুর ব্লকের দড়দা অঞ্চলের গান্তাডিতে একুশে জুলাই-এর একটি প্রস্তুতি সভার অায়োজন করে তৃণমূল কংগ্রেস। এই প্রস্তুতি সভায় চাকুলিয়া বুথের বিজেপির বুধ সভাপতি খেপু মাঝি সহ ১৫ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা ধরিয়ে দলে যোগদান করান পুরুলিয়া জেলা পরিষদের মেন্টর তথা বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘোর হেমব্রম। উপস্থিত ছিলেন বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মন্ডল, সহকারি সভাপতি প্রতিমা কিস্কু ও দড়দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ভবতারণ মাহাত সহ তৃনমূল কর্মী সমর্থকরা।

শেয়ার করুন

You cannot copy content of this page