নিজস্ব সংবাদদাতা, ঝালদা, শনিবার, ১৬ জুলাই ২০২২ঃ

কার্তুজ ভর্তি দেশি পাইপগান সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল ঝালদা থানার পুলিশ। বৃহস্পতিবার রাত ৮ টা নাগাদ ঘটনাটি ঘটেছে ঝালদা থানার বড়গাঁতায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বৈদ্যনাথ মাহত ওরফে গয়ারাম (৬২)। বাড়ি বড়গাঁতার তেতুলটাঁড়ে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, ওইদিন সন্ধ্যা সোয়া ৬ টা নাগাদ মোবাইল ফোনের মাধ্যমে পুলিশের কাছে খবর আসে, ধৃত বৈদ্যনাথ মাহত ওরফে গয়ারাম কার্তুজ ভর্তি পাইপগান সহ বড়গাঁতায় ঘোরাফেরা করছে। খবর পেয়ে সন্ধ্যা ৭ টা নাগাদ সেখানে পৌঁছয় পুলিশের একটি দল। জানা গিয়েছে, বড়গাঁতার তেতুলটাঁড়ে ধৃতকে দেখতে পায় পুলিশ। পুলিশকে আসতে দেখেই পালানোর চেষ্টা করে ধৃত বলে দাবি পুলিশের। একপ্রকার ধাওয়া করে তাকে পাকড়াও করে পুলিশ। তার দেহ তল্লাশি করে কার্তুজ ভর্তি দেশি পাইপগান উদ্ধার করে পুলিশ। যার কোন বৈধ নথি সে দেখাতে পারে নি বলে দাবি পুলিশের। এরপরই রাত ৮ টা নাগাদ তাকে আটক করে ঝালদা থানার পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page