নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ১৬ জুলাই ২০২২ঃ
সোনাইজুড়ি বিজ্ঞান চক্রের সহযোগিতায় পুরুলিয়া-১ নম্বর ব্লকের বালিগাড়ায় আজ বিকেলে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা শাখা। এদিন প্রায় ২০০ স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় বলে বিজ্ঞান মঞ্চ সূত্রে জানা গিয়েছে। একইসঙ্গে তাঁদের রক্তে মধুমেহ বা ব্লাড সুগারও পরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা শাখার সম্পাদক তথা চিকিসক নয়ন মুখোপাধ্যায়, বিশিষ্ট চিকিৎসক চিত্তরঞ্জন রায়, শৌভিক মুখার্জী, কল্যাণী নন্দী, সোনাইজুড়ি বিজ্ঞান চক্রের সদস্য মুক্তিপদ মাহত, জয় প্রকাশ মাহাত, তনুশ্রী মাহাত, ভারতী মাহাত প্রমুখরা।
শেয়ার করুন