নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ঃ

সপ্তাহ জুড়ে বন দপ্তরের উদ্যোগে চলছে বনমহোৎসব পালন কর্মসূচি। এরই অন্তর্গত আজ বন দপ্তরের কংসাবতী উত্তর বিভাগের উদ্যোগে স্কুল পড়ুয়াদের নিয়ে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে, নার্সারি, চারা তৈরি সহ বিভিন্ন বিষয়ের খুঁটিনাটি ছাত্র-ছাত্রীদের এদিন জানানো হয়। জঙ্গলের গুরুত্ব, জঙ্গলে আগুন লাগা বা জীবজন্তু ও মানুষের বিরোধ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এদিন ছাত্র-ছাত্রীদের সঙ্গে একটি আলোচনা মূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় বলে জানা গিয়েছে। এদিন বন বিভাগের তরফে গাছের চারা বিলি করা হয় স্কুল পড়ুয়াদের।

শেয়ার করুন

You cannot copy content of this page