নিজস্ব সংবাদদাতা, বোরো, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ঃ
আজ মানবাজার-২ ব্লকের বারী-জাগ্দা গ্রাম পঞ্চায়েতের পিটিদিরী শবর পাড়াতে পুরুলিয়া জেলা পুলিশ ও বোরো থানার যৌথ উদ্যোগে বস্ত্র বিতরণ ও সচেতনতা বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগান, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) চিন্ময় মিত্তাল, মানবাজার মহকুমার এসডিপিও বরুন বৈদ্য এবং বোরো থানার ওসি এস.কে আফিরুদ্দিন সহ অন্যান্য আধিকারিক ও পুলিশ কর্মীরা। এলাকার বহু গরীব মানুষের হাতে এদিন নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। একইসঙ্গে স্থানীয়দের সচেতন করতে এদিন বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতামূলক আলোচনাও করেন পুলিশ কর্তারা। নিজেদের হাতে পরিবেশন করে পুলিশ আধিকারিকরা এলাকাবাসীকে খাওয়া দাওয়াও করান এদিন।





