নিজস্ব সংবাদদাতা, জয়পুর, বুধবার, ২০ জুলাই ২০২২ঃ
বিদ্যুৎ চুরির দায়ে অভিযুক্ত হলেন জয়পুরের এক বাসিন্দা। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন দপ্তরের জয়পুর কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজার (এস এস) রউশন কুমার সোমবার এই মর্মে জয়পুর থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। জানা গিয়েছে, সোমবার স্টেশন ম্যানেজারের নেতৃত্বে জয়পুর বিদ্যুৎ বিভাগের একটি দল জয়পুরের বাসিন্দা রাহুল চ্যাটার্জির বাড়িতে হানা দিলে বিদ্যুৎ চুরির বিষয়টি ধরা পড়ে। অভিযোগ, ওই ব্যক্তি পিভিসি ও তামার তার দিয়ে লো-টেনশন ওহারহেড (এল টি ও এইচ) লাইন থেকে সরাসরি হুকিং করে তাঁর বাড়িতে বিদ্যুৎ নিচ্ছিলেন। জয়পুর বিদ্যুৎ বিভাগের দাবি, পরিমাপ যন্ত্রে পাওয়া গিয়েছে ০.২০৫ কিলো ওয়াট বিদ্যুৎ অভিযুক্ত অনৈতিকভাবে তাঁর বাড়িতে ব্যবহার করেছিলেন। সোমবার অভিযুক্তের বাড়িতে হানা দিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ কাটার পাশাপাশি হুকিং-এ ব্যবহৃত প্রায় ৯ মিটার বিদ্যুৎবাহী তারও বাজেয়াপ্ত করে জয়পুর বিদ্যুৎ বিভাগ বলে জানা গিয়েছে।
শেয়ার করুন