নিজস্ব সংবাদদাতা, আদ্রা, বুধবার, ২০ জুলাই ২০২২ঃ

আদ্রার রেলওয়ে গার্লস হাইস্কুলের সভাগৃহে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের তত্ত্বাবধানে আজ একটি সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। মূলত, ডিভিশনের কর্মী ও অন্যান্যদের পরিবারের মধ্যে সঙ্গীত ও নৃত্য শিল্পে প্রতিভাবানদের খুঁজতে এই ইন্ট্রা ডিভিশনাল প্রতিযোগিতার আয়োজন বলে জানা গিয়েছে। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন আদ্রার ডিআরএম মনিষ কুমার। উপস্থিত ছিলেন ডিভিশনের অন্যান্য আধিকারিকরা। সঙ্গীতের ক্ষেত্রে শাস্ত্রীয়, লাইট ভোকাল ও বাদ্যযন্ত্র বিভাগে প্রতিযোগীরা অংশগ্রহন করেন। নৃত্যে একক ও সমবেত শাস্ত্রীয় ও লোকনৃত্যের বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের মানপত্র দিয়ে সম্মান জানানো হয়। প্রত্যেক বিভাগের প্রথম তিন বিজেতা (একক এবং সমবেত) ইন্টার ডিভিশনাল সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন বলে আদ্রা রেল সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page