নিজস্ব সংবাদদাতা, বোরো, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ঃ

গোপন সূত্রে খবর পেয়ে বোরো থানা এলাকার জাগদা, মাহালিডি ও ডাবরা গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ নষ্ট করল আফগারি দপ্তর। আজ, বৃহস্পতিবার মানবাজার ও বরাবাজার সার্কেলের আফগারি দপ্তরের যৌথ অভিযানে ওই গ্রামগুলির তিনটি জায়গা থেকে মোট ৩৪ লিটার চোলাই মদ ও ১০০০ লিটার চোলাই তৈরির কাঁচা উপাদান বাজেয়াপ্ত করে সম্পূর্ণ নষ্ট করা হয়েছে। আবগারি দপ্তর সূত্রে জানা যায যে, ওই এলাকা গুলি থেকে কেউ বা কারা গোপনে চোলাই মদ তৈরি ও বিক্রি করে বলে খবর আসছিল পুলিশের কাছে। এরপরই তৎপর হয় আফগারি দপ্তর। চালানো হয় অভিযান। তবে আবগারি দপ্তর ও পুলিশের আগমন বুঝতে পেরে পালিয়ে যায় চোলাই কারবারিরা। এই অভিযানে চারটি অ্যালুমিনিয়ামের হাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। চোলাই মদের কারবারিদের বিরুদ্ধে পরবর্তী সময়ে এমনই অভিযান আরো চলবে বলে জানান বরাবাজার ও মানবাজার সার্কেলের আফগারি দপ্তরের আধিকারিকরা। তবে অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে খবর।

শেয়ার করুন

You cannot copy content of this page