নিজস্ব সংবাদদাতা, সাঁতুড়ি, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ঃ

সারা ভারত কৃষক সভার সাঁতুড়ি ব্লক কমিটির পক্ষ থেকে আজ বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন ও দাবিসনদ পেশ করা হয়। মূলত, অবিলম্বে দামোদর থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধ করা, খাস জমিতে বসবাসকারী গরীব মানুষদের অবিলম্বে জমির পাট্টা দেওয়া, মিউটেশন পদ্ধতির সরলীকরণ করা, জমির পড়চায় জাতির উল্লেখ করা সহ একগুচ্ছ দাবি নিয়ে এদিন বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কমিটির সদস্যরা। একটি দাবিসনদও এদিন পেশ করা হয় সাঁতুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে।

শেয়ার করুন

You cannot copy content of this page