নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২২ জুলাই ২০২২ঃ

আজ, শুক্রবার প্রারম্ভিক পর্যায়ের ৭৫ তম প্রতিষ্ঠা দিবসের দ্বি-দিবসীয় অনুষ্ঠানের সূচনা হল পুরুলিয়া জগন্নাথ কিশোর কলেজে। এদিন প্রভাতফেরির মাধ্যমেই অনুষ্ঠানের সূচনা হয়। সারাবছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ৭৫ তম প্রতিষ্ঠা বর্ষ পালন করার কর্মসূচি থাকলেও সূচনা লগ্নে অনুষ্ঠান দু দিনের বলে জানা গিয়েছে। আজ ছিল এর প্রথম দিন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুরুলিয়ার সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য দীপক কুমার কর, জে কে কলেজের অধ্যক্ষ শান্তনু চট্টোপাধ্যায়, এছাড়াও কলেজের জমিদাতা পরিবারের পক্ষ থেকে সুরজিৎ লাল সিংদেও, কেতিকা আশ্রমের স্বামী নির্বানানন্দ মহারাজ প্রমুখ। জে কে কলেজের অধ্যক্ষ শান্তনুবাবু বলেন, এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের একাংশ পরিক্রমা করে। এনসিসি, এনএসএস ছাড়াও বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা পা মেলান। অধ্যক্ষ আরও জানান, এদিন প্রথম পর্বের প্রথম দিনের অনুষ্ঠানে কলেজের ইতিহাসের পাশাপাশি কলেজের আগামী দিনের পথ চলার দিক নির্দেশও করা হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page