নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, শুক্রবার, ২২ জুলাই ২০২২ঃ
“মাটির সৃষ্টি” প্রকল্পের সোলার পাম্প সেট চুরির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল বরাবাজার থানার পুলিশ। জানা গিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) সকালে বরাবাজার থানার রাজডি গ্রামের “মাটির সৃষ্টি” প্রকল্পের কেয়ারটেকার তথা ওই গ্রামেরই বাসিন্দা শঙ্কর মাহাত ঘটনাস্থলে এসে দেখেন প্রকল্পের সোলার পাম্প সেট চুরি গিয়েছে। আগের দিন (বুধবার) রাত ৮ টা-তেও তিনি প্রকল্পের স্থানটি দেখে গিয়েছিলেন। তখনও সব ঠিকই ছিল বলে দাবি শঙ্কর বাবুর। এরপরই তিনি বরাবাজার থানায় পাম্প সেট চুরির লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।
শেয়ার করুন