নিজস্ব সংবাদদাতা, হুড়া, শনিবার, ২৩ জুলাই ২০২২ঃ
স্ত্রী-কে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ায় অভিযোগ উঠল হুড়ায়। হুড়া থানার করণডি গ্রামের গৃহবধূ বাসন্তী মাঝি তাঁর স্বামী সাগর মাঝির বিরুদ্ধে বৃহস্পতিবার হুড়া থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, করণডির বাসিন্দা সাগর মাঝির সঙ্গে ১৭ বছর আগে বিয়ে হয় বাসন্তী দেবীর। তাঁদের দুটি সন্তানও রয়েছে। গৃহবধু বাসন্তী মাঝির অভিযোগ, বিগত এক বছর যাবৎ তাঁর স্বামী সাগর মাঝি তাঁকে ও তাঁর সন্তানদের ওপর মারধর ও অত্যাচার শুরু করে। এরই মাঝে সংসার থাকা সত্ত্বেও স্বামী সাগর মাঝি মানবাজার থানার জামগোড়িয়ার এক মহিলাকে বিয়ে করে থাকতে শুরু করেন এবং তিনমাস ধরে তাঁর ও সন্তানদের কোন খোঁজখবর নেননি বলে দাবি বাসন্তী দেবীর। এরপর হঠাৎই তিনমাস পর ফিরে এসে সাগর মাঝি দুই সন্তান সহ তাঁকেও মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন বলে অভিযোগ ওই নির্যাতিতা গৃহবধূ বাসন্তী মাঝির। বাসন্তী দেবীর আরো দাবি বর্তমানে দুই সন্তান নিয়ে থাকা খাওয়ার চরম সমস্যায় পড়েছেন তিনি।
শেয়ার করুন