নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, শনিবার, ২৬ জুলাই ২০২২ঃ

মোটরবাইকের ধাক্কায় গুরুতর জখম হলেন এক সাইকেল আরোহী। আজ (শনিবার) রাত্রি আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে বলরামপুরের মালতি সংলগ্ন কালী মন্দিরের পাশে টাটা-পুরুলিয়া ৩২ নম্বর জাতীয় সড়কের উপর। জানা গিয়েছে, মালতি মোড় থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন ওই সাইকেল আরোহী। ঠিক সেই সময় টাটার দিক থেকে আসা একটি মোটরসাইকেল এসে পিছন দিক থেকে ধাক্কা মারলে সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন তিনি। বলরামপুর থানার পুলিশের তৎপরতায় জখম ওই ব্যক্তিকে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। আহত সাইকেল আরোহীর পারিবারিক সূত্রে খবর, জখম ব্যক্তিকে ঝাড়খণ্ডের রাঁচিতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, জখম সাইকেল আরোহীর নাম ঝাকু মাহাত (৬৫)। বাড়ি বলরামপুর থানার মালতিতে।

শেয়ার করুন

You cannot copy content of this page