নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ঃ

সংগঠনের তরফে আয়োজন করা হল সদ্য প্রয়াত শিক্ষক নেতার। রবিবার পুরুলিয়ার মুন্সেফডাঙা হাইস্কুলে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সদস্যরা সদ্য প্রয়াত শিক্ষক বিনোদবিহারী মন্ডলকে এই সভার মাধ্যমে শ্রদ্ধা জানালেন। জানা গিয়েছে, কাশীপুর সিমলা মাজুরিয়ার শিক্ষক বিনোদবিহারী মন্ডল গত ৫ মে মারা যান। রবিবারের স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলার সভাপতি ভূপাল চন্দ্র মাহাত। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সহ সভাপতি অশোক কুমার মাহাত, জেলা কমিটির সম্পাদক ললিত কিশোর মাহাত, রাজ্য পত্রিকার যুগ্ম সম্পাদক শম্ভু মান্না সহ সংগঠনের জেলার সদস্যবৃন্দ।

শেয়ার করুন

You cannot copy content of this page