নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ঃ

এক প্রতিবেশী দম্পতির বিরুদ্ধে ঘরে ঢুকে তাঁকে মারধরের অভিযোগ দায়ের করলেন বরাবাজার থানার পুড়িয়ারা গ্রামের গৃহবধূ সুলেখা মাহাত। রবিবার গ্রামেরই বাসিন্দা দম্পতি ধরনী মাহাত ও ঝুপু মাহাতর বিরুদ্ধে তিনি বরাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সুলেখা মাহাতর দাবি, শনিবার তাঁদের বাড়ির সামনের গলির রাস্তায় আড়ি পেতে তাঁদের কথা শুনছিলেন ধরনী মাহাত। দেখতে পেয়ে সে কাজে বাধা দেওয়ায় রবিবার সুলেখা মাহাতর ঘরে ঢুকে তাঁকে মারধর করেন ধরনী মাহাত ও তাঁর স্ত্রী ঝুপু মাহাত। মারধরের জেরে আহত সুলেখা দেবীকে বরাবাজার সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ছুটে যেতে হয় বলেও দাবি।

শেয়ার করুন

You cannot copy content of this page