নিজস্ব সংবাদদাতা, কোটশিলা, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ঃ
বধূ নির্যাতনের অভিযোগ উঠল ঝালদা-২ ব্লকের কোটশিলায়। কোটশিলা থানার কচাহাতু গ্রামের গৃহবধূ নমিতা মাহাত শনিবার স্বামী জয়ন্ত মাহাত, শ্বশুর অমূল্য মাহাত ও শাশুড়ি সঞ্জতি মাহাতর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন কোটশিলা থানায়। জানা গিয়েছে, মহুদা গ্রামের নমিতা দেবীর সঙ্গে ৬ বছর আগে বিয়ে হয় কচাহাতু গ্রামের জয়ন্ত মাহাতর। বিয়ের পর থেকেই তাঁর উপর নির্যাতন চালাতেন স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা বলে অভিযোগ ওই গৃহবধূর। দম্পতির দুটি সন্তানও রয়েছে। এমনকি বাপের বাড়ি থেকে টাকা না এনে দিতে বলে চলত শারিরীক ও মানসিক নির্যাতন বলেও অভিযোগ। এরপরই গত বছরের ডিসেম্বর মাসে মারপিট করে তাঁকে ঘর থেকে বের করে দেয় শ্বশুরবাড়ির লোকেরা বলে দাবি নমিতা মাহাতর। নমিতা দেবীর দাবি, তখন থেকেই তিনি মহুদা গ্রামে বাপের বাড়িতে রয়েছেন।
শেয়ার করুন