নিজস্ব সংবাদদাতা, হুড়া, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ঃ
হুড়া থানার কুলগোড়া গ্রামের এক ব্যাক্তিকে শাবল, কুড়ুল ও তরোয়াল দিয়ে মারধরের অভিযোগ উঠল। ঘটনায় আহত নিমাই মাহাতর দিদি জ্যোৎস্না মাহাত রবিবার হুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, শনিবার নিমাই মাহাত নিজেদের চাষ জমিতে লাঙল দিতে গেলে সেখানে হাঁড়িরাম গোপ, নিমাই গোপ, নব কিশোর গোপ, সন্টু গোপ ও প্রেমা গোপ, এই পাঁচজন শাবল, কুড়ুল ও তরোয়াল নিয়ে নিমাই মাহাতর উপর চড়াও হয়ে মারধর করে। ঘটনার জেরে তাঁর ভাই নিমাই মাহাতর বাঁ পা ভেঙে যায় বলে অভিযোগ জ্যোৎস্না মাহাতর। এমনকি অভিযুক্তরা নিমাই বাবুকে প্রানে মেরে ফেলারও হুমকি দেয় বলে অভিযোগ ওই মহিলার।
শেয়ার করুন