নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ঃ
স্কুল চত্বরেই বজ্রপাতে আহত হল তিনজন পড়ুয়া। আজ বিকেল ৩ টা নাগাদ ঘটনাটি ঘটেছে নিপানিয়ার বরাসিনি নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। জানা গিয়েছে, এই বিদ্যালয়ের তিন পড়ুয়া আসরফ আনসারি (১৩), সাহিনা খাতুন (১২) এবং জানিফার খাতুন (১৪) স্কুল চলাকালীন বিদ্যালয় চত্বরেই বজ্রপাতে আহত হয়। তড়িঘড়ি তাদের উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বলে জানা গিয়েছে। আরো জানা যায়, আহত তিন পড়ুয়ারই বাড়ি পাড়া থানার নিপানিয়ায়।
শেয়ার করুন