নিজস্ব সংবাদদাতা, বান্দোয়ান, বুধবার, ২৭ জুলাই ২০২২ঃ

পাট্টা পাওয়া জমিতে বসবাস করছেন বিগত প্রায় ১৭ বছর ধরে। সেই জমি থেকেই তাঁদের উচ্ছেদ করতে বসবাসকারী দম্পতির উপর হামলা করা হল। মঙ্গলবার এরকমই অভিযোগ দায়ের হয়েছে বান্দোয়ান থানায়। জানা গিয়েছে, ২০০৫ সালে বান্দোয়ান থানার শিরিষগোড়া গ্রামে ২ শতক জমির পাট্টা পান ওই গ্রামের দম্পতি হিমানীল টুডু ও সাহেব রাম টুডু। তারপর থেকেই বিগত ১৭ বছর ধরে সেই জমিতেই বসবাস করে আসছেন এই দম্পতি। অভিযোগ, কিন্তু গতকাল দুপুরে এই দম্পতিকে ওই জমি থেকে উচ্ছেদ করার জন্য গ্রামেরই সেরমারাজ টুডু ও তার স্ত্রী শ্যামলী টুডু এবং তার বৌদি, তিনজন ওই দম্পতির উপর চড়াও হয় এবং শাবল ইত্যাদি দিয়ে মারধর করতে থাকে। মঙ্গলবারই ওই তিনজনের বিরুদ্ধে বান্দোয়ান থানায় লিখিত অভিযোগ দায়ের করে হিমানীল টুডু নিজের ও তাঁর পরিবারের নিরাপত্তার আবেদন জানিয়েছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page