নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২২ঃ

ঘরে ঢুকে তাঁর স্ত্রীকে মারধর করে গ্রামেরই কয়েকজন। পুঞ্চা থানার বাউরিডিহার বাসিন্দা লাল্টু বাউরি এই মর্মে গ্রামেরই চারজন বাসিন্দা জগদীশ বাউরি, রীতা বাউরি, ঝরি বাউরি ও তাপসী বাউরির বিরুদ্ধে সোমবার পুঞ্চা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ রবিবার সন্ধ্যায় হঠাৎই ওই চারজন তাঁর বাড়ি ঢুকে জগদীশ বাবুর স্ত্রী পুতুল বাউরিকে মারধর শুরু করে। তাঁর স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করায় তাঁর স্ত্রী প্রাণে বেঁচে যান বলে দাবি অভিযোগকারির।

শেয়ার করুন

You cannot copy content of this page