নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ২৭ জুলাই ২০২২ঃ

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী ও রাজীব গান্ধীকে জেরার নামে অযথা হেনস্থা করছে ই ডি। এই অভিযোগ তুলে আজ (বুধবার) পুরুলিয়া জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে গান্ধী মুর্তির পাদদেশে দীর্ঘক্ষণ অবস্থান করল পুরুলিয়া জেলা কংগ্রেস। এদিন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ সারথি দাস বলেন, ২০১৫ সালে আদালতে যে মামলার রায়দান হয়ে গিয়েছে, সেই মামলাকে অযথা টেনে এনে হেনস্থা করা হচ্ছে দলের সর্বভারতীয় সভাপতি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে। তাঁর আরো দাবি, বর্তমান কেন্দ্রের বিজেপি সরকারের প্রোরচনাতেই দেশের অনুসন্ধানকারী সংস্থাগুলি এই ধরনের কাজ করছে। অবস্থান বিক্ষোভে এদিন সামিল হয়েছিলেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত, কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বলরাম মাহাত, শহর কংগ্রেসের সভাপতি প্রদীপ চৌধুরী সহ বহু কর্মী-সমর্থক।

শেয়ার করুন

You cannot copy content of this page