নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২ঃ

জমির সীমানা সংক্রান্ত বিবাদের জেরে দুই জা-এর মধ্যে মারপিট এবং পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল বরাবাজার থানায়। ঘটনা গতকালকের (বুধবার) বরাবাজার থানার অন্তর্গত নয়াডির। জানা গিয়েছে, গতকাল সকালে জমিতে চাষের কাজ করতে গিয়েছিলেন ওই গ্রামের গৃহবধূ করুনা মাহাত। সেসময় জমির সীমানা বিবাদের জেরে তাঁর জা কলাবতী মাহাত তাঁকে মারধর করে বা চোখ রক্তাক্ত করে দেন বলে অভিযোগ। অন্যদিকে এদিনই কলাবতী মাহাতর স্বামী বিভীষণ মাহাত লিখিত অভিযোগ দায়ের করে জানান, সকালে জমিতে চাষের কাজে গিয়ে তাঁর স্ত্রী কলাবতী মাহাত তাঁর বৌদি করুনা মাহাত ও দাদা অনিল মাহাতর হাতে আক্রান্ত হন। ঘটনায় জ্যাঠতুত ভাই জগদীশ মাহাতর উস্কানিমূলক ভূমিকা রয়েছে বলেও বিভীষণ মাহাত অভিযোগে জানিয়েছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page