নিজস্ব সংবাদদাতা, মানবাজার, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ঃ

সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করতে ছাত্রদের নিয়ে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করল মানবাজার থানার পুলিশ। আজ (শুক্রবার) মানবাজার রাধা মাধব উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই শিবিরে উপস্থিত ছিলেন মানবাজার থানার আই সি সহ পুলিশের সাইবার অপরাধ শাখার আধিকারিকরাও। মূলত, যেভাবে ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করে সাইবার প্রতারকরা প্রতারণার জাল তৈরি করছে, সে বিষয়েই এদিন ছাত্রদের সচেতন করেন শিবিরে উপস্থিত পুলিশ আধিকারিকরা। নতুন প্রজন্মের কাছে অনলাইন ক্রয়-বিক্রয়, অনলাইন পেমেন্ট ইদানিং খুবই সাধারণ বিষয় হয়ে উঠেছে। এমনকি সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিজ্ঞাপন সহ ওই ধরনের বিভিন্ন পন্থায় সাইবার প্রতারকরা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এইসব বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে এদিন মানবাজার থানা ও সাইবার অপরাধ শাখার উদ্যোগে ছাত্রদের আগাম সচেতন করা হয় বলে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page