নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ঃ

পুরুলিয়া মফঃস্বল থানার কানালি গ্রামে বাবা ছেলে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম ঠিকাদার বেদ। বৃহস্পতিবার বারাবনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে শুক্রবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তার ৭ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। মফঃস্বল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, কানালি গ্রামে বাবা ছেলে খুনের ঘটনায় আগে যে তিনজনকে ধরা হয়েছিল তাদের মধ্যে মনয় বেদ-এর বাবা ঠিকাদার। আগেই ধৃত তিনজনকে জেরা করে ঠিকাদারের নাম উঠে আসে। মফঃস্বল থানার পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই ঠিকাদারই বাকিদের পথ চিনিয়ে নিয়ে আসে। গোটা ঘটনায় মাস্টার মাইন্ড ওই ঠিকাদার। খুনের ঘটনার বেশ কিছুদিন আগে থেকে ভিক্ষা করার বাহানায় এলাকায় এসে পথঘাটে রেকি করে গিয়েছিল ঠিকাদার। ধৃতকে জেরা করে ওই নৃশংস খুনের ঘটনার বিষয়ে আরও বেশ কিছু তথ্য উঠে আসবে বলে আশা করছেন তদন্তকারীরা।

শেয়ার করুন

You cannot copy content of this page