নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ঃ

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বিদ্যালয় পরিদর্শক শাখার পক্ষ থেকে আজ ইশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ১৩২ তম প্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। এদিন জেলা শিক্ষা ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেনও। ফেডারেশনের বিদ্যালয় পরিদর্শক শাখার পক্ষে উত্তম মন্ডল ও সুজয় বসু জানান, জেলার এ আই এবং এস আই-রা এদিন সমস্ত বিদ্যালয় পরিদর্শন করে এসে শিক্ষা ভবনে বিদ্যাসাগরের আবক্ষ মুর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page