নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ৩০ জুলাই ২০২২ঃ

পুরুলিয়ায় খুব দ্রুত সংক্রমণের হার কমছে বলে এদিন জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। জানা গিয়েছে, শুক্রবার পুরুলিয়ায় মোট ৩৯৮ জনের করোনা পরীক্ষা (আরটিপিসিআর এবং আরএটি) করে ৩৭ জনের দেহে নতুন করে করোনা সংক্রমণ পাওয়া যায়। শতাংশের হিসেবে ৭.৭৯ শতাংশ। যা বিগত সপ্তাহের তুলনায় প্রায় অর্ধেক বলে জানা গিয়েছে। যার ফলে যথেষ্ট স্বস্তি মিলেছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। শুক্রবার পর্যন্ত মোট অ্যাক্টিভ করোনা পজিটিভের সংখ্যা দাঁড়িয়েছে ২৯১ জন। এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৫ জন বলে সূত্রের খবর।

শেয়ার করুন

You cannot copy content of this page