নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২ঃ

আজ সকালে বাঘমুন্ডি ব্লকের সিন্দরি অঞ্চলের ডাঙ্গুয়াডাভার জঙ্গলে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছডাল এলাকায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দেহটি উদ্ধার করে বাগমুন্ডি থানার পুলিশ। জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় কয়েকজন ডাঙ্গুয়াডাভার জঙ্গলে এক ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন বাঘমুন্ডি থানাতে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটি উদ্ধার করে পাথরডি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জঙ্গলে ঝুলন্ত দেহ উদ্ধারের খবর শুনে ভিড় জমান আশপাশের বহু মানুষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুশান্ত সিং মুড়া (৪৭)। বাড়ি বাঘমুন্ডি থানার হিকিমডিতে। এদিনই দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বাঘমুন্ডি থানার পুলিস।

শেয়ার করুন

You cannot copy content of this page