নিজস্ব সংবাদদাতা, ঝালদা, শুক্রবার, ৮ জুলাই ২০২২ঃ

করোনা আক্রান্ত হলেন ঝালদা-১ নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ৩ জন চিকিৎসক। এই স্বাস্থ্যকেন্দ্রের অন্য এক চিকিৎসক কেশব অধিকারী এদিন জানান, বিএমওএইচ সহ এই কেন্দ্রের আরো ২ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। ওই চিকিৎসক আরো জানিয়েছেন, এই কারনে চিকিৎসকের অভাবে এই ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবার কিছুটা ঘাটতি দেখা দিলেও বাকিরা সেই ঘাটতি পূরণের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একইসঙ্গে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক কেশব অধিকারী ঝালদাবাসীকে এজন্য আতঙ্কিত হতে নিষেধ করে সচেতন হয়ে করোনা বিধি মেনে চলার বার্তা দিয়েছেন। তিনি আরো বলেন, সামান্য সর্দি-কাশি-জ্বর হলেই স্থানীয় চিকিৎসকের বা চিকিৎসা কেন্দ্রের পরামর্শ নিতে হবে মানুষকে।

শেয়ার করুন

You cannot copy content of this page